3bfE
ইসরায়েলের প্রায় ৩০ শতাংশ কৃষিজমি গাজা ও উত্তর সীমান্তের সংঘাতপ্রবণ এলাকায় অবস্থিত।ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইরানের স্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি হিসেবে ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোর আরও ভূখণ্ড জবরদখল করছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর গাজা, সিরিয়া ও বর্তমানে লেবাননে ইসরায়েলের ‘বাফার জোন’ (নিরাপদ অঞ্চল) তৈরির এই পদক্ষেপ তাদের কৌশলগত পরিবর্তনেরই প্রতিফলন। ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর ছয়জন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই পদক্ষেপ দেশটিকে একটি আধা স্থায়ী যুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। https://encyclopediainsoluble.com/r2n31p9m?key=54dff1be140787589723b168840c1cbb
কর্মকর্তারা বলছেন, আড়াই বছরের সংঘাতের পর একটি বাস্তবতা এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। সেটি হলো ইরানের ধর্মীয় নেতৃত্ব, লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস ও এই অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। ইসরায়েলের এই নতুন দৃষ্টিভঙ্গিতে সেই সত্যেরই স্বীকৃতি মিলেছে।
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ নাথান ব্রাউন বলেন, ‘ইসরায়েলি নেতারা এখন এ সিদ্ধান্তে পৌঁছেছেন, তাঁরা এমন এক চিরস্থায়ী যুদ্ধে লিপ্ত, যেখানে প্রতিপক্ষকে সব সময় তটস্থ রাখা এবং ছত্রভঙ্গ করে দেওয়াই মূল লক্ষ্য।’
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার মধ্যে গত বুধবার সাময়িক লড়াই বন্ধে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসরায়েল ইরানের ওপর হামলা বন্ধে রাজি হলেও জানিয়েছে, ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান চলবে।
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ নাথান ব্রাউন বলেন, ‘ইসরায়েলি নেতারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে তাঁরা এমন এক চিরস্থায়ী যুদ্ধে লিপ্ত, যেখানে প্রতিপক্ষকে সব সময় তটস্থ রাখা এবং ছত্রভঙ্গ করে দেওয়াই মূল লক্ষ্য।’
গত ২ মার্চ ইসরায়েলে রকেট ছোড়ার মাধ্যমে হিজবুল্লাহ এই যুদ্ধে যোগ দিয়েছে। এরপর ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে। তাদের লক্ষ্য লিতানি নদী পর্যন্ত একটি বাফার জোন তৈরি করা, যা লেবাননের মোট ভূখণ্ডের প্রায় ৮ শতাংশ।
ইসরায়েল ওই এলাকার লাখ লাখ বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। শিয়া মুসলিম–অধ্যুষিত গ্রামগুলোয় বাড়িঘর ধ্বংসের কাজও শুরু করেছে তারা। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ এসব ঘরবাড়ি অস্ত্র মজুত বা হামলা চালানোর জন্য ব্যবহার করছে।
মধ্যপ্রাচ্যে সত্যিই কি শান্তি চায় না ইসরায়েল, ‘চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের
Alamin blog 240
0

Post a Comment